ম্যাচের দিন আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘গতকাল মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর আমরা একটি এ'ক্স-রে করাই। এ'ক্স-রে রিপোর্টে খারাপ কিছু আসেনি, এ'ক্স-রে নর'মালই এসেছে। কিন্তু একটু সোয়েলিং আছে। এজন্য আমরা তাকে অবজারবেশনে রেখেছি। প্রথম ম্যাচে খেলা হচ্ছে না। আগামীকাল অনুশীলন পর আমরা ওর সম্পর্কে পুরোপুরি সিদ্ধান্ত জানাব।’
ফিজিও কথাতেই পরিষ্কার- নেটে পেসার শরিফুল ইসলামের বলে পাওয়া চোটে শুধু প্রথম ম্যাচেই নয়, আগামী ৫ মার্চ হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও মুশফিকের পাওয়া নিয়ে আছে শঙ্কা।
গত বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি মুশফিকের। কিছুদিন আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না, তবে বিপিএলে নেতৃত্ব দিয়েছেন খুলনা টাইগার্সকে।
